Recent News
-
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, রংপুর জেলা পুলিশের ডিবি'র এসআই (নিঃ) মোঃ সফিকুল গনি সঙ্গীয় অফিসার-ফোর্সসহ একটি চৌকস টিম ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি. ০০:৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার পীরগাছা থানাধীন পারুল ইউনিয়নের কিসামত সেচাকান্দি চৌকিদারের ব্রীজের উপর ধৃত অভিযুক্ত ১। মো: জিয়াউর রহমান (৪০) ও ২। মোঃ শরিফুল ইসলাম (৪৫) এর হেফাজত হতে ১০৪ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি পুরাতন স্যামসাং বাটন মোবাইল ফোন এবং একটি হোন্ডা লিভো ১১০ সিসি মোটর সাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য ডিবি পুলিশ এর উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তদ্বয়কে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্তদ্বয় হতে প্রাপ্ত নাম ঠিকানা: ১। মোঃ জিয়াউর রহমান (৪০), পিতা: মোঃ আব্দুল কাদের, সাং-কান্দিনার চর, জ্ঞানগঞ্জ বাজার; ২। মোঃ শরিফুল ইসলাম (৪৫), পিতা: মোঃ হাফিজুর রহমান, সাং-কিসামত সেচাকান্দি, উভয় থানা-পীরগাছা, জেলা-রংপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে পীরগাছা থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ ব্যাপারে পীরগাছা থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর
-
Give a Reply

