Recent News

  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উপলক্ষে রংপুর জেলা পুলিশের বিশেষ প্রীতিভোজে পুলিশ সুপারের অংশগ্রহণ।

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উপলক্ষে রংপুর জেলা পুলিশের বিশেষ প্রীতিভোজে পুলিশ সুপারের অংশগ্রহণ। ০৭ নভেম্বর ২০২৬ খ্রি. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অংশগ্রহণে বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলা পুলিশ লাইন্স মেসে আয়োজিত প্রীতিভোজে রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক অংশগ্রহণ করেন। প্রীতিভোজে আরও অংশগ্রহণ করেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট); জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর; সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর; মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুরসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অন্যান্য অফিসার ফোর্সগণ। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News