Recent News

  • সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‍্যাংক ব্যাজ পরালেন রংপুর জেলার পুলিশ সুপার"।

    ০৮ নভেম্বর, ২০২৬ খ্রি. পুলিশ সুপারের কার্যালয়, রংপুরে জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক অত্র জেলা পুলিশে কর্মরত মোঃ আব্দুর রহিম মন্ডল পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এছাড়া পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান। র‍্যাংক ব্যাজ পরিধান কার্যক্রম শেষে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও সতর্কতার সহিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসার রংপুর জেলা পুলিশে (রিজার্ভ অফিস) আরওআই হিসেবে কর্মরত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুরসহ অন্যান্য অফিসার ফোর্সগণ। ধন্যবাদান্তে মিডিয়া সেল জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News