Recent News

  • রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে ৯২ পিস ইয়াবা উদ্ধার, ০২ জন মাদক কারবারি আটক।

    রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে ৯২ পিস ইয়াবা উদ্ধার, ০২ জন মাদক কারবারি আটক। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায় পীরগঞ্জ থানার একটি চৌকস টিম পীরগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ০৭ নভেম্বর, ২০২৬ খ্রি. ১৪:১০ ঘটিকায় পীরগঞ্জ থানাধীন ১৪নং চতরা ইউনিয়নের ইকলিমপুর মৌজাস্থ চতরা বাজারের সরকার মার্কেট এর নুরে আলম এর কাপড়ের দোকানের সামনে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই দুইজন অভিযুক্তকে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়। আটককৃত অভিযুক্ত মোঃ মিজানুর রহমান ওরফে মিজান (৩৫) কে তল্লাশী পূর্বক ৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোঃ মশিউর রহমান (২৩) কে তল্লাশি পূর্বক ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্তদ্বয় হতে প্রাপ্ত নাম ঠিকানা: অভিযুক্ত ১। মোঃ মিজানুর রহমান ওরফে মিজান (৩৫) পিতা-মোঃ হাফিজার রহমান, সাং-মাদারহাট (জুম্মাপাড়া), ২। মোঃ মশিউর রহমান (২৩) পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-মাদারহাট (মধ্যপাড়া), উভয়েই ১৩নং রামনাথপুর ইউপি, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে পীরগঞ্জ থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে পীরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নং-১১/৩৮৫, তারিখ-০৭/১১/২০২৬ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারনির ১০(ক)/৪১। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News