Recent News

  • রংপুরের কাউনিয়া থানা পুলিশের অভিযানে মোটরসাইকেলসহ ২৩ কেজি গাঁজা জব্দ একজন মাদক কারবারি আটক

    প্রেস রিলিজ তারিখ: ২১/০৭/২০২৫খ্রি:। Media Cell, District Police Rangpur রংপুরের কাউনিয়া থানা পুলিশের অভিযানে মোটরসাইকেলসহ ২৩ কেজি গাঁজা জব্দ একজন মাদক কারবারি আটক গত ২০ জুলাই ২০২৫ খ্রিঃ রাত্রী ২৩:৪৫ ঘটিকায় রংপুর জেলার কাউনিয়া থানার এসআই/ মোঃ সাহানুর আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কাউনিয়া থানাধীন ৫নং বালাপাড়া ইউপি'র নিজপাড়া মৌজাস্থ কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক বক্সের সামনে লালমনিরহাট/ কুড়িগ্রাম টু রংপুরগামী মহাসড়কের উপর তিস্তা ব্রীজের দিক থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন পুরাতন একটি পেস্ট-কালো রংয়ের হিরো হাঙ্ক-১৫০ সিসি মোটরসাইকেল সংকেত দিয়ে আটক করে বিধি মোতাবেক তল্লাশি করে মোটরসাইকেলের চালকের পিছনে থাকা কালো ব্যাগের ভিতরে লাল পলিথিন ও পুরাতন পেপার দিয়ে প্যাঁচানো পাটের সুতলি দ্বারা বাঁধানো অবস্থায় ৩টি পোটলায় (৫+৫+৩)=১৩ কেজি গাঁজা এবং মোটরসাইকেলের বাম পাশের হ্যাঙ্গারে সাদা বাজার করা প্লাস্টিকের ব্যাগের ভিতরে লাল পলিথিন ও পুরাতন পেপার দিয়ে প্যাঁচানো পাটের সুতলি দ্বারা বাঁধানো অবস্থায় ২টি পোটলায় (৫+৫)=১০ কেজি গাঁজা সর্বমোট ২৩ (তেইশ) কেজি গাঁজা, ধৃত অভিযুক্ত চালক ১। মোঃ তুহিন আহম্মেদ (২০), পিতা- মৃত হাসান আলী, মাতা- মোছাঃ তহুরা বেগম, সাং- দোলারপাড়, পশ্চিম রামখানা, ডাক-নাখারগঞ্জ, থানা_ নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম এর দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেটের ভিতর হতে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি পুরাতন কালো-আকাশী রংয়ের itel it2171 বাটন মোবাইল ফোন এবং ১টি পুরাতন কালো রংয়ের VIVO এন্ড্রয়েড মোবাইল ফোন পেয়ে উদ্ধারকৃত সকল মালামাল জব্দ করেন। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে নিয়ে থানায় এসে মামলার এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে অদ্য কাউনিয়া থানার মামলা নং-০৯, তারিখ- ২১/০৭/২০২৫ খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ রুজু করা হয় এবং ধৃত অভিযুক্তকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মামলাটি তদন্তাধীন আছে। ধন্যবাদান্তে জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News