Recent News

  • **"রংপুর জেলা পুলিশের কাউনিয়া থানার অভিযানে ১০০ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক।"**

    **"রংপুর জেলা পুলিশের কাউনিয়া থানার অভিযানে ১০০ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক।"** রংপুর জেলা পুলিশের কাউনিয়া থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১০ মে, ২০২৬ খ্রি. ১৭.২০ ঘটিকায় কাউনিয়া থানাধীন ০৩ নং কুর্শা ইউনিয়ন এর বুড়াইল ব্রীজ সংলগ্ন মেসার্স সুফিয়া এল.পি.জি অটোগ্যাস ফিলিং স্টেশন এর সামনে মহাসড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসের (তাসনীম পরিবহন যাহার রেজিঃ নং- রংপুর-জ-০৫-০০৯১) ভিতরে যাত্রীদের তল্লাশী করাকালীন সময় বাসের ডান পাশের মাঝখানের সিটে বসা একজন যাত্রীর গতিবিধি সন্দেহ হলে তার দেহ তল্লাশী করে অভিযুক্তের স্বীকারোক্তি ও দেখানো মতে তার হেফাজত হতে ১০০ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত উপযুক্ত হতে প্রাপ্ত নাম-ঠিকানা: মোঃ স্বপন মিয়া (২৪), পিতা-মোঃ মোজাম্মেল হোসেন, মাতা-মোছাঃ বিলকিস বেগম, সাং-পশ্চিম খাসবাগ, (কামাল কাছনা আংশিক), থানা-কোতয়ালী, আরপিএমপি, রংপুর। প্রাথমিকভাবে জানা যায় ধৃত অভিযুক্ত অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে কাউনিয়া থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে কাউনিয়া থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নং ০৮, তারিখ-১০/০৫/২০২৬ খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ২৯(ক) রুজু করা হয়। অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News