Recent News
-
**"রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে জেলা কোতয়ালি থানা এলাকায় ১৫১ পিস ইয়াবা এবং একটি গাঁজার গাছ উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক।"**
**"রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে জেলা কোতয়ালি থানা এলাকায় ১৫১ পিস ইয়াবা এবং একটি গাঁজার গাছ উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক।"** রংপুর জেলা পুলিশের ডিবি'র অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম জেলা কোতয়ালি থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১০/০৫/২০২৬ খ্রি. রাত্রি ২৩.০৫ ঘটিকায় কোতয়ালী সদর থানাধীন ৪নং সদ্যপুষ্করণী ইউনিয়নের বড় ভিটা গ্রামস্থ ধৃত অভিযুক্ত মোঃ সাবদার রহমান(৪৬) এর দক্ষিণ দুয়ারী ঘরের ভিতর তার লুঙ্গির কোচ হতে সর্বমোট ১৫১ পিস নেশা জাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং তার নিজ হাতে রোপনকৃত একটি গাজা গাছ যার উচ্চতা ০৩ ফিট উদ্ধার করে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত তার নাম ঠিকানা: অভিযুক্ত-মোঃ সাবদার রহমান(৪৬), পিতা-মৃত আহাম্মদ আলী, সাং-বড় ভিটা (সদ্যপুস্কুরনী) থানা-কোতোয়ালী সদর, জেলা-রংপুর। অতঃপর ডিবি কর্তৃক জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে কোতয়ালি থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে জেলা কোতয়ালি থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নাম্বার ৮, তারিখ ১১/০৫/২০২৬ খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ সারণীর ১০(ক) ও ১৮(ক)। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

