Recent News

  • রংপুর জেলা পুলিশের পীরগাছা থানার অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, ০২ (দুই) জন মাদক কারবারি আটক

    রংপুর জেলা পুলিশের পীরগাছা থানার অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, ০২ (দুই) জন মাদক কারবারি আটক রংপুর জেলা পুলিশের পীরগাছা থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১১/০৫/২০২৬ খ্রি. ২৩.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানাধীন ৩ নং ইটাকুমারী ইউনিয়নের নরসিংহ গ্রামের শ্রী রঞ্জন চন্দ্র এর বসত বাড়ি সংলগ্ন কাঠের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে ০৩ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে ০২ জন অভিযুক্তকে আটক করা হয়। অতঃপর গ্রেপ্তারকৃত অভিযুক্তেদ্বয়ের স্বীকারোক্তি ও দেখানো মতে অভিযুক্তদ্বয়ের হেফাজত হতে মোট ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিকভাবে জানা যায় ধৃত অভিযুক্তরা পরস্পর যোগসাজোসে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্তদ্বয় হতে প্রাপ্ত তাদের নাম ঠিকানা: অভিযুক্ত-১। শ্রী রঞ্জন চন্দ্র (৪০), পিতা- শ্রী বিষ্ট চন্দ্র, সাং নরসিংহ, ২। মোঃ মাইনুদ্দিন (২৮), পিতা- মৃত আব্বাস আলী, সাং জাদু লস্কর, উভয় থানা- পীরগাছা, জেলা- রংপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে পীরগাছা থানায় এনে পলাতক অভিযুক্তসহ মোট তিনজনের বিরুদ্ধে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে পীরগাছা থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নং ১৯, তারিখ: ১২/০৫/২৬ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News