Recent News
-
রংপুরের বদরগঞ্জের আলোচিত ভ্যানচালক আরিফুল ইসলাম হত্যা মামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত গোপাল ব্যানার্জি গ্রেপ্তার।
রংপুরের বদরগঞ্জের আলোচিত ভ্যানচালক আরিফুল ইসলাম হত্যা মামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত গোপাল ব্যানার্জি গ্রেপ্তার।রংপুরের বদরগঞ্জের আলোচিত ভ্যানচালক আরিফুল ইসলাম হত্যা মামলার অন্যতম অভিযুক্ত গোপাল ব্যানার্জিকে নওগাঁ জেলার সীমান্তবর্তী একটি এলাকা থেকে অভিযান পরিচালনা করে আটক করা হয়। এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য গত ৫ মে বিকেলে বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা আম্বিয়ার মোড় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ভ্যানচালক আরিফুল ইসলামকে। ঘটনার সময় তিনি রেলঘুমটির রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। প্রতিপক্ষের লোক ভেবে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে।রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় বলেন, আইনগত কার্যক্রম অব্যাহত আছে, ভিকটিমের পরিবার ন্যায়বিচার পাবে। উল্লেখ্য ধৃত অভিযুক্তকে মামলার ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান আছে। মামলাটি তদন্তাধীন আছে। তদন্ত কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে।ধন্যবাদান্তেমিডিয়া সেল,জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

