Recent News

  • রংপুর জেলার গংগাচড়া মডেল থানার "বার্ষিক পরিদর্শন-২০২৬" সম্পন্ন করলেন পুলিশ সুপার, রংপুর মহোদয়।

    রংপুর জেলার গংগাচড়া মডেল থানার "বার্ষিক পরিদর্শন-২০২৬" সম্পন্ন করলেন পুলিশ সুপার, রংপুর মহোদয়। ১৮ মে, ২০২৬ খ্রি. রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় গংগাচড়া মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় গংগাচড়া মডেল থানা প্রাঙ্গণে পৌঁছলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করেন। অভ্যর্থনা গ্রহণ শেষে পুলিশ সুপার মহোদয় থানার হাজতখানা, অস্ত্রাগারসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সরেজমিনে খোঁজখবর নেন। থানার কার্যক্রম ও রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি থানায় রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুরসহ গংগাচড়া মডেল থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News