Recent News

  • রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে ৪৫ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক।

    রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে ৪৫ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক। রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মে, ২০২৬ খ্রি. ১৮.৪৫ ঘটিকায় পীরগঞ্জ থানাধীন তিন নং বড় দরগা ইউনিয়নের বড়দরগা অভারপাসের পূর্ব পাশে জনৈক স্বাধীন মিয়ার চায়ের দোকানের সামনে পৌছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন অভিযুক্ত দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করে, তার দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত ধৃত অভিযুক্তের নাম ও ঠিকানা: মোঃ মারুফ মন্ডল (৪২), পিতা মো: মৃত মকছেদ মন্ডল , সাং দুর্গাপুর উত্তর পাড়া, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর। প্রাথমিকভাবে জানা যায় ধৃত অভিযুক্ত অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে পীরগঞ্জ থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে পীরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News