Recent News

  • ১৯ মে, ২০২৬ খ্রি. রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”

    ১৯ মে, ২০২৬ খ্রি. রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যে “ভূমিসেবা মেলা-২০২৬” উপলক্ষে একটি জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় এই জনসচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয়, রেঞ্জ ডিআইজি মহোদয়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়, জেলা প্রশাসক মহোদয়সহ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুধীজন। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News