Recent News
-
রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ২০২৬ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত।
রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ২০২৬ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত। ১৬ মে, ২০২৬ খ্রি. ১১.০০ ঘটিকায় রংপুর পুলিশ লাইন্স স্কুল ও কলেজ এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় রংপুর জেলার বিভিন্ন এলাকা থেকে প্রাথমিক কাগজপত্র যাচাই ও PET পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অংশগ্রহণ করেন। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। জেলা পুলিশ রংপুর কর্তৃক আয়োজিত এই লিখিত পরীক্ষার কার্যক্রমে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়। উল্লেখ্য নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন নিশ্চিত করতে কঠোরভাবে সকল নির্দেশনা অনুসরণ করা হচ্ছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আগামী ২৪ মে, ২০২৬ খ্রি. সকাল ০৯.০০ ঘটিকায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ও একই দিনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষার বোর্ডের সদস্যসহ জেলা পুলিশ, রংপুর হতে এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর, জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ অফিসার ও ফোর্সগণ। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

