Recent News

  • রংপুর জেলা পুলিশের কাউনিয়া থানার অভিযানে ২০ বোতল মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক।

    রংপুর জেলা পুলিশের কাউনিয়া থানার অভিযানে ২০ বোতল মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক। রংপুর জেলা পুলিশের কাউনিয়া থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মে, ২০২৬ খ্রি. ২৩.৪৫ ঘটিকায় কাউনিয়া থানাধীন ৫নং বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া মৌজাস্থ কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক পুলিশ বক্স এর সামনে তিস্তা টু রংপুরগামী মহাসড়কের উপর পৌছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন অভিযুক্ত দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ২০ (বিশ) বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য কোডিন যুক্ত ফেয়ারডিলসহ হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত ধৃত অভিযুক্তের নাম ঠিকানা: অভিযুক্ত ১।মোঃ শহীদুল ইসলাম অহিদুল (৪৪), পিতা- মৃত নুরুল ইসলাম সালাম, মাতা- মোছাঃ রহিমা বেগম, সাং-দূর্গাপুর, পোষ্ট- দূর্গাপুর, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট। প্রাথমিকভাবে জানা যায় ধৃত অভিযুক্ত অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে কাউনিয়া থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে কাউনিয়া থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News