Recent News
-
রংপুরের পুলিশ সুপার মহোদয় কর্তৃক রংপুর জেলা ট্রাফিক অফিস পরিদর্শন
রংপুরের পুলিশ সুপার মহোদয় কর্তৃক রংপুর জেলা ট্রাফিক অফিস পরিদর্শন ১৭ মে, ২০২৬ খ্রি. ২২.০০ ঘটিকায় রংপুর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় রংপুর জেলা ট্রাফিক অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় জেলা ট্রাফিক অফিসের দৈনন্দিন কার্যক্রম ও রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি রংপুর জেলাকে যানজটমুক্ত রাখা ও সড়কে শৃঙ্খলা ফেরাতে রংপুর জেলা ট্রাফিক বিভাগকে অধিক সহিষ্ণুতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; ও জনাব মোঃ নজরুল ইসলাম, টিআই (প্রশাসন), রংপুরসহ জেলা ট্রাফিক পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

