Recent News

  • রংপুরে "আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ এ কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান" অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মহোদয়।

    রংপুরে "আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ এ কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান" অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মহোদয়। ১৯ মে, ২০২৬ খ্রি. ১৪:০০ ঘটিকায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে "আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ এ কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান" অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়, পুলিশ সুপার, রংপুর ও সভাপতি, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর। রংপুর জেলা পুলিশ হতে এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: গোলাম সারওয়ার ভূঞা, অবসর প্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও সভাপতি, পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি, রংপুর। সভাপতিত্ব করেন প্রফেসর মো: ওবায়দুল আনোয়ার, অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News