Recent News

  • রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে পীরগঞ্জে ৮ (আট) জন অনলাইন ক্যাসিনো জুয়ারী গ্রেফতার, সরঞ্জাম জব্দ।

    রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে পীরগঞ্জে ৮ (আট) জন অনলাইন ক্যাসিনো জুয়ারী গ্রেফতার, সরঞ্জাম জব্দ। রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নিদের্শনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সুশান্ত চন্দ্র রায় এর তত্ত্বাবধানে, ডিবি'র অফিসার ইনচার্জ সোহেল রানা ও এস আই আমিত পার্থ সরকার ও সঙ্গীয় অফিসার ফোর্সের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় ১৯/০৫/২০২৬ খ্রি. ০৪:৫৪ ঘটিকায় রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ১২নং মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারের দক্ষিণ পার্শ্বে মাদ্রাসা মোড় সংলগ্ন জনৈক লিমন এর বাড়ির অভ্যন্তরে অভিযান পরিচালনা করে ৮ জন অনলাইন ক্যাসিনো জুয়ারীকে আটকে করে এবং তাদের হেফাজত হতে অনলাইনে জুয়া খেলার বিপুল সরঞ্জাম উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত: (অনলাইন ক্যাসিনো জুয়ার ডিভাইস/সরঞ্জাম) একটি ল্যাপটপ, দুইটি কম্পিউটার মনিটর, একটি কম্পিউটার সিপিইউ, ১৩ টি স্মার্ট ফোন, ২৬ টি মোবাইল সিম কার্ড। প্রাথমিক ভাবে জানা যায় ধৃত ৮ অভিযুক্তসহ পলাতক একজন অভিযুক্ত অনলাইন মাধ্যমে ক্যাসিনো জুয়া খেলাসহ অনলাইনে বিভিন্ন প্রকার অপরাধমূলক কাজ করে জনসাধারনকে সর্বশান্ত করে আসছিল। ধৃত ০৮ অভিযুক্তের পূর্ণাঙ্গ নাম, ঠিকানা : অভিযুক্ত ১। মোঃ জাকারিয়া ইসলাম জিম (২২), পিতাঃ আব্দুল কুদ্দুস সাং একবার পুর, অভিযুক্ত ২।মোঃজাহিদ হাসান (১৮) পিতাঃ আব্দুল কুদ্দুস, সাং একবার পুর, অভিযুক্ত ৩। মোঃআরিফ বিল্লাহ, পিতা আশরাফ আলী, সাং একবারপুর খেয়ার পাড়া, অভিযুক্ত ৪। মোঃ আল মাসুদ শেখ (২৭), পিতা মোঃ সাজু শেখ, সাং একবারপুর পূর্ব পাড়া, অভিযুক্ত ৫ সুজন চন্দ্র সাহা (২৩), পিতা নারায়ণ চন্দ্র সাহা, সাং মাদারগঞ্জ বন্দর, অভিযুক্ত ৬। মোঃ হাদিউল আলম (৩০), পিতা নুরুল আমিন রাজা মন্ডল, সাং একবারপুর পূর্ব পাড়া, অভিযুক্ত ৭। মোঃ জিশান মন্ডল (২২), পিতা মাহবুব মন্ডল, সাং একবারপুর দক্ষিণপাড়া, অভিযুক্ত ৮। মোঃ রাব্বি প্রধান (২৪), পিতা আমিনুল ইসলাম, সাং একবারপুর পূর্ব পাড়া, সকলের থানা পীরগঞ্জ, সকলের জেলা রংপুর। রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় বলেন, "প্রাথমিকভাবে জানা যায় গ্রেফতারকৃত অভিযুক্তরা বিভিন্ন অনলাইন জুয়া খেলার সাথে জড়িত। এরা বড় ধরনের ক্যাসিনো চক্র গড়ে তোলার চেষ্টা করে আসছে। আমরা রংপুর জেলায় অনলাইন ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান রেখেছি।" এই ব্যাপারে রংপুরের পীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে যার মামলা নং ৩২, তারিখ ১৯/০৫/২০২৬ খ্রি. ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০/২১/২২/২৪/২৭। গ্রেফতারকৃত অভিযুক্তদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান ও মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News