Recent News
-
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রংপুরে পুনাক সভানেত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রংপুরে পুনাক সভানেত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রংপুর এর আয়োজনে ২৬ মে, ২০২৬ খ্রি. ২০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স অডিটোরিয়াম, রংপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সুবিধাবঞ্চিত ও আউটসোর্সিং সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিলরুবা খন্দকার, সভানেত্রী পুনাক, জেলা পুলিশ, রংপুর। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় । প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী বলেন, "আমাদের আশে পাশের মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় তার জন্য আমরা সামান্য উপহার তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। নিজেদের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষও আমাদের পরিবারের অংশ। পুনাক রংপুরের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" পরে উপস্থিত সুবিধাবঞ্চিত ও আউটসোর্সিং সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন জনাব দিলরুবা খন্দকার, সভানেত্রী, পুনাক, জেলা পুলিশ, রংপুর। পুনাক সংশ্লিষ্টসহ জেলা পুলিশ, রংপুর হতে এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর, জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) ও অন্যান্য অতিথিবৃন্দ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

