Recent News
-
রংপুরের পীরগঞ্জ থানার আলোচিত ট্রান্সফর্মার চুরি ও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, আন্ত-জেলার ডাকাত চক্রের মূল সদস্যদের গ্রেফতার, হত্যার দায় স্বীকার, আলামত জব্দ
রংপুরের পীরগঞ্জ থানার আলোচিত ট্রান্সফর্মার চুরি ও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, আন্ত-জেলার ডাকাত চক্রের মূল সদস্যদের গ্রেফতার, হত্যার দায় স্বীকার, আলামত জব্দ রংপুর জেলার পীরগঞ্জ থানার আলোচিত ট্রান্সফর্মার চুরি ও মফিজার রহমান (৪৬) হত্যা মামলার রহস্য উদঘাটন করে আন্ত-জেলার ডাকাত চক্রের মূল সদস্যসহ সাতজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ, রংপুর জেলা পুলিশের ডিবি ও পীরগঞ্জ থানার একটি চৌকস টিম। এছাড়া আলামত উদ্ধার করে তা জব্দ করা হয়েছে। রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায় ও সরাসরি তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর সার্বিক সহযোগিতায়, জেলা পুলিশ, রংপুর এর ডিবি ও পীরগঞ্জ থানা পুলিশ এই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনের জন্য মাঠে নামে এবং রংপুর জেলা পুলিশের একটি চৌকস টিম ২৩ মে হতে ২৪ মে, ২০২৬ খ্রি. বিভিন্ন জেলার একাধিক স্থানে একটানা অভিযান পরিচালনা করে পীরগঞ্জ থানার মামলা নম্বর-১৩, তারিখ-০৭/০৫/২০২৬খ্রি. ধারা- ৩০২/৩৪/৩৭৯ পেনাল কোড ১৮৬০ মূলে তদন্তে প্রাপ্ত আন্ত-জেলা ডাকাত দলের সক্রিয় সদস্যসহ সাতজনকে গ্রেফতার করে। অভিযান: উল্লেখ্য ডাকাত ১। মোঃ জামিরুল ইসলাম (৩২), পিতা- মৃত নজমাল শেখ, সাং-চকবালা, থানা-পলাশবাড়ী, জেলা- গাইবান্ধা, বর্তমান সাং- খেজমতপুর পশ্চিমপাড়া, থানা- পীরগঞ্জ, জেলা- বংপুর, পীরগঞ্জ থানাধীন খেজমতপুর পশ্চিমপাড়া গ্রামস্থ তাহার শ্বশুর বাড়ি হইতে, ডাকাত ২। মোঃ আব্দুল জলিল (৩৮), পিতা-মোঃ তফিজার মুন্সি, সাং-আমলাপুকুর, থানা-কালাই, জেলা- জয়পুরহাটকে, জয়পুরহাট বাসস্টান্ড হতে গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্য মতে অভিযুক্ত ৩। মোঃ সবদুল আকন্দ ওরফে শামিম (৩৪), পিতা- মৃত মজিবর রহমান, সাং-পুরন্দুর (রথের বাজার), থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা, বর্তমান সাং- আওড়া পশ্চিমপাড়া, থানা- কালাই, জেলা-জয়পুরহাটকে, জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামস্থ তাহার ভাড়া বাসা হতে এবং অভিযুক্ত ৪। আঃ ওয়াহাব ওরফে শফিকুলকে বগুড়া জেলার মোকামতলা বাজার হতে গ্রেফতার করা হয় এবং তাদের দেয়া তথ্য মতে ২৪/০৫/২০২৬ ইং রাত্রিবেলা অভিযান করে অভিযুক্ত ৫। মোঃ নূরুল আমিন (৬৮) পিতা-মৃত আজিজার রহমান, সাং- বাঁশকাটা, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধাকে নিজ বাড়ি হতে, অভিযুক্ত ৬। মোঃ আনিছুর রহমান (৪০), পিতা-মোঃ আজাহার আলী, সাং-কাবিলপুর সোনাতলা, থানা-সাদুল্লাপুর, জেলা-গাইবান্ধাকে নিজ বাড়ি হতে এবং অভিযুক্ত ৭। মোঃ আমিরুল ইসলাম সরদার (৫৫), পিতা-মৃত গেল্লা সরদার, সাং-বেড়াডাংগা, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধাকে নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ধৃত অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বাদীর ভাই মফিজার রহমানকে (৪৬) হত্যা করে ট্রান্সফর্মার চুরির কথা স্বীকার করে। বর্ণিত অভিযুক্তদেরকে গ্রেফতারের পর তাহাদের দেওয়া তথ্য মতে চুরির কাজে ব্যবহৃত পরিবহন- একটি নোয়া মাইক্রোবাস, সিএনজি, ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এছাড়া ০৩ (তিন) টি ট্রান্সফরমারের ভিতরে থাকা চোরাই তামার কয়েল উদ্ধার করা হয়। রংপুর জেলা পুলিশ অত্র মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন করে, ঘটনাটি ছিল রহস্যজনক, চাঞ্চল্যকর ও ক্লুলেস। উল্লেখ্য পুলিশ সুপার, রংপুর মহোদয়, রংপুর জেলা পুলিশে যোগদান করার পর আরো দুটি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, যার দ্রুত রহস্য উদঘাটন পূর্বক মূল অভিযুক্তদের গ্রেফতার করতে সমর্থ হয়েছিলেন তিনি তার বলিষ্ঠ নেতৃত্বে। অন্যদিকে এটি এই মাসের জেলা পুলিশ, রংপুরের একটি বড় সাফল্য। মামলার ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত অভিযুক্তদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে, অভিযুক্তরা হত্যার দায় স্বীকার করেছে, মামলাটি তদন্তাধীন আছে। তদন্ত কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে। ধন্যবাদান্তে মিডিয়া সেল জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

