Recent News

  • পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে পুলিশ সুপার মহোদয়ের পরিচিতি সভা অনুষ্ঠিত।

    পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে পুলিশ সুপার মহোদয়ের পরিচিতি সভা অনুষ্ঠিত। ২১ মে, ২০২৬ খ্রি. ১৯:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুরের অডিটোরিয়ামে নবাগত অতিথি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ সুপার, রংপুর ও সভাপতি, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর মহোদয়ের সাথে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো: ওবায়দুল আনোয়ার, অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর। এছাড়া উপস্থিত ছিলেন জনাব আ. ন. ম বাবর আলী, সহকারী অধ্যাপক ও উপাধ্যক্ষ- প্রশাসন, জনাব মো: আব্দুল মোতালেব, সিনিয়র শিক্ষক ও উপাধ্যক্ষ -একাডেমিক (স্কুল শাখা), জনাব মো: রশিদুস সুলতান, অভিভাবক সদস্য, গভর্নিংবডি ও অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর

  • Give a Reply

Recent News