Recent News
-
**রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।**
**রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।** ২১ মে, ২০২৬ খ্রি. ১৫.৩০ ঘটিকায় রংপুরে পুলিশ সুপার এর কার্যালয়ের সম্মেলন কক্ষে জনাব মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়। অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মহোদয়। এসময় তিনি বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতার প্রশংসা করেন এবং তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। জেলা পুলিশ, রংপুর হতে এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর
-
Give a Reply

