Recent News
-
**রংপুর জেলা পুলিশের ডিবি'র "বার্ষিক পরিদর্শন-২০২৬" সম্পন্ন করলেন পুলিশ সুপার, রংপুর মহোদয়।**
**রংপুর জেলা পুলিশের ডিবি'র "বার্ষিক পরিদর্শন-২০২৬" সম্পন্ন করলেন পুলিশ সুপার, রংপুর মহোদয়।** ২১ মে, ২০২৬ খ্রি. রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় জেলা পুলিশের ডিবি'র বার্ষিক পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের ডিবি'র অফিসে পৌঁছলে সংশ্লিষ্ট ইউনিট এর অফিসার ইনচার্জ পুলিশ সুপার মহোদয়কে অভ্যর্থনা জানান। অতঃপর পুলিশ সুপার মহোদয় ডিবি অফিস পরিদর্শন করেন এবং সরেজমিনে খোঁজখবর নেন। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কার্যক্রম ও রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি ডিবি অফিসে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর ও জেলা ডিবি'র অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

