Recent News

  • **রংপুর জেলা পুলিশের “মাসিক ( এপ্রিল/২০২৬ ) আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত”**

    **রংপুর জেলা পুলিশের “মাসিক ( এপ্রিল/২০২৬ ) আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত”** ২১ মে, ২০২৬ খ্রি. ১২.৩০ ঘটিকায় পুলিশ সুপার এর কার্যালয়ের সম্মেলন কক্ষে এপ্রিল/২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সার্কেল অফিসার, বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও সকল থানার অফিসার ইনচার্জগণকে রংপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও দায়িত্বশীল ও নিবিড়ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। এছাড়া এপ্রিল /২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ কার্য সম্পাদনের জন্য তিনি জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং সকলকে ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান। এসময় পুলিশ সুপার এপ্রিল /২০২৬ মাসের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ বা শ্রেষ্ঠ ক্যাটাগরিতে থানা, অফিসার ও ফোর্সকে পুরস্কৃত করেন। এপ্রিল /২০২৬খ্রি. মাসের পুরষ্কার প্রাপ্ত অফিসারগণ: জনাব এ.কে.এম খন্দকার মহিবুল, অফিসার ইনচার্জ, পীরগাছা থানা, রংপুর, এসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন, পীরগঞ্জ থানা, রংপুর, এসআই (নিঃ) কনক রঞ্জন বর্মন, পীরগাছা থানা, রংপুর, সার্জেন্ট মোঃ আব্দুল জলিল, ট্রাফিক বিভাগ, রংপুর, এএসআই (নিঃ) মোঃ শাহিনুর ইসলাম, পীরগাছা থানা, রংপুরগনকে পুরস্কৃত করা হয়। জেলা পুলিশ, রংপুর হতে এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর, ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর

  • Give a Reply

Recent News