Recent News
-
রংপুর জেলায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ (ফেব্রুয়ারি ২০২৬) এর মৌখিক পরীক্ষার ফল প্রকাশ, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংবর্ধনা দেয়া হল
রংপুর জেলায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ (ফেব্রুয়ারি ২০২৬) এর মৌখিক পরীক্ষার ফল প্রকাশ, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংবর্ধনা দেয়া হল বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ (ফেব্রুয়ারি ২০২৬) এর রংপুর জেলার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রংপুর জেলা পুলিশ লাইন অডিটরিয়ামে সংবর্ধনা দেয়া হয় ও ফুল দিয়ে বরণ করা হয়। জনাব মোহাম্মদ মোজাম্মেল হক পুলিশ সুপার, রংপুর ও সভাপতি, নিয়োগ বোর্ড, পর্যায়ক্রমে শারীরিক, লিখিত, মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল ঘোষনা করেন। পুলিশ সুপার মহোদয়, চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান। নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য মনোনীত হওয়ায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। উত্তীর্ণ প্রার্থীদের অনেকেই তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রমের জন্য পুলিশ সুপার মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় নিয়োগ বোর্ডের সদস্যগণ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিয়োগ কার্যক্রমে দায়িত্বরত পুলিশ সদস্যগণ ও গণমাধ্যম সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ রংপুর
-
Give a Reply

