Recent News
-
*রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ৮০(আশি) পিস ট্যপেন্টাডল ট্যাবলেট এবং ২২ (বাইশ) পুড়িয়া হেরোইন উদ্ধার, ০২ (দুই) জন মাদক কারবারি আটক।**
*রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ৮০(আশি) পিস ট্যপেন্টাডল ট্যাবলেট এবং ২২ (বাইশ) পুড়িয়া হেরোইন উদ্ধার, ০২ (দুই) জন মাদক কারবারি আটক।** রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে রংপুর জেলা পুলিশের ডিবি'র ওসির নেতৃত্বে একটি চৌকস টিম তারাগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ০৯ জুলাই, ২০২৬ খ্রি. ২২:৪৫ ঘটিকায় রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন ০২নং কুর্শা ইউনিয়নের কুর্শা মৌজাস্থ আলহাজ্ব মোঃ তোফাজ্জল হাজীর ফাঁকা জমির ভিতর হতে দুই অভিযুক্তকে গ্রেপ্তারপূর্বক তাদের হেফাজত হতে ৮০(আশি) পিস নেশা জাতীয় মাদক দ্রব্য ট্যপেন্টাডল ট্যাবলেট এবং ২২ (বাইশ) পুড়িয়া নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে জব্দ তালিকা মুলে জব্দ করা হয়। উল্লেখ্য ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তদের আলামতসহ হাতে-নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্তদ্বয় হতে প্রাপ্ত নাম ঠিকানা: ০১।মোঃ মফেল উদ্দিন (২৫), পিতা মোঃ আতাহার আলী, সাং জিগার তল, ০২। মোঃ বেলাল হোসেন (৩০), পিতা-মৃত সায়েদ আলী, সাং পুরাতন চৌপতি ডাঙ্গাপাড়া, উভয় থানা-তারাগঞ্জ, উভয় জেলা-রংপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে তারাগঞ্জ থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ ব্যাপারে তারাগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

