Recent News

  • রংপুর জেলা পুলিশের ডিবি ও QRT (কুইক রেসপন্স টিম) এর অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    রংপুর জেলা পুলিশের ডিবি ও QRT (কুইক রেসপন্স টিম) এর অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, রংপুর জেলা পুলিশের ডিবি'র এসআই (নিঃ) ভূষন চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার-ফোর্স ও QRT এর একটি চৌকস টিম ১১ অক্টোবর, ২০২৬ খ্রি. ১৪:৩৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার তারাগঞ্জ থানার ৪নং হাড়িয়ারকুঠি ইউনিয়ন এর অন্তর্গত পারঘাট সর্দারপাড়া মৌজাস্থ জনৈক মোঃ এরশাদ আলী(৩২) এর পুকুরের দক্ষিন পশ্চিম কর্ণারের পাড়ের সামনে ধৃত অভিযুক্ত ১। মোঃ আকবর এর পরিহিত লুঙ্গির ডান কোচ হতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, অভিযুক্ত ২। মোঃ মাসুদ এর পরিহিত লুঙ্গির ডান কোচ হতে সাদা পলিথিনে মোড়ানো ১৭ পিস ইয়াবা ট্যাবলেট, অভিযুক্ত ৩। মোঃ ফারুক এর পরিহিত শার্ট এর বাম পকেট হতে সাদা পলিথিন দিয়ে মোড়ানো ১৫ পিস ইয়াবা ট্যাবলেট,‌ অভিযুক্ত ৪। জরেজ @ ভুট্টু এর পরিহত শার্টের বাম পকেট হতে সাদা পলিথিনে মোড়ানো ০৮ পিস ইয়াবা ট্যাবলেট অর্থাৎ সর্বমোট ৮০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য ডিবি পুলিশ ও QRT এর উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তদের আলামতসহ হাতে-নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্তদের হতে প্রাপ্ত নাম ঠিকানা: ০১।মোঃ আকবর হোসেন (৩৮), ০২। মোঃ মাসুদ(৪৭) উভয়ের পিতা- মৃত নুর ইসলাম, সাং- পারঘাট সর্দার পাড়া, ০৪ নং হাড়িয়ার কুঠি ইউপি, থানা তারাগঞ্জ, ০৩। মোঃ ফারুক(৩০), পিতা- মৃত. আলী হোসেন, ০৪। মোঃ জরেজ @ভুট্টু (৫৬), পিতা- মৃত তোফাজ্জল হোসেন ভোলা, উভয়ের সাং- ঈশ্বরপুর জোলাপাড়া, থানা- কোতোয়ালি সদর, সকলের জেলা - রংপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদের তারাগঞ্জ থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ ব্যাপারে তারাগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News