Recent News

  • রংপুরে "বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি–২০২৪ ও ২০২৫"-এর নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

    রংপুরে "বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি–২০২৪ ও ২০২৫"-এর নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। ১২ অক্টোবর, ২০২৬ খ্রি. রংপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ও অভিব্যক্তি প্রকাশ করেন। সম্মানজনক এ বৃত্তি অর্জনের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ পুলিশের আইজিপি, পুলিশ সুপারসহ পুলিশের সব সদস্যের প্রতি তারা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরাও বাংলাদেশ পুলিশের এ ধরনের কল্যাণমূলক ও শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, এ বৃত্তি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে। পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে তাদের অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠানে পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের, পরিবারের পাশাপাশি বাংলাদেশ পুলিশের গৌরব বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News