Recent News

  • রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ২০২৬ এর লিখিত পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

    রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ২০২৬ এর লিখিত পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। ১৬ মে, ২০২৬ খ্রি. রংপুর পুলিশ লাইন্স অডিটরিয়ামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ রংপুর কর্তৃক আয়োজিত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়। পুলিশ সুপার মহোদয় নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশ, রংপুর হতে এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর, জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ অফিসার ও ফোর্সগণ। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News