Recent News
-
রংপুর জেলা পুলিশের গংগাচড়া মডেল থানার অভিযানে ০৮ (আট) বোতল মাদকদ্রব্য Eskuf উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক।
রংপুর জেলা পুলিশের গংগাচড়া মডেল থানার অভিযানে ০৮ (আট) বোতল মাদকদ্রব্য Eskuf উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক। রংপুর জেলা পুলিশের গংগাচড়া মডেল থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মে, ২০২৬ খ্রি. ২২.৩০ ঘটিকায় গংগাচড়া মডেল থানাধীন ০৮ নং মর্ণেয়া ইউনিয়নের নরসিংহ মধ্যপাড়া গ্রামস্থ মোতলেবের মোড়স্থ জনৈক মোঃ আতিকুল ইসলাম (৩২), পিতা-মোঃ মতিয়ার রহমান এর মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর পৌছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন অভিযুক্ত দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ০৮ (আট) বোতল মাদকদ্রব্য Eskuf সহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা যায় ধৃত অভিযুক্ত অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে গংগাচড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

